মেহেরপুর নিউজ:
সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে সার বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে দু ব্যবসায়ী নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার উজলপুর কুটিরঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে অধিক মূল্যে সার বিক্রী করা ও সঠিক মূল্য তালিকা প্রদর্শণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক) ৩৭ ও (খ) ৩৮ ধারায় অপরাধী সাব্যস্থ হাওয়ায় মেসার্স বিশ্বাস ট্রেডার্স এর স্বত্ত্বাধিকার ওয়ালিউল হককে ৩ হাজার টাকা ও মেসার্স এস এস ট্রেডার্স এর স্বত্ত্বাধিকার হযরত আলীকে একই আইনের (ক) ৪৫ ধারায় ২ হাজার টাকা মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময তাদের সতর্ক করা হয়। এবং ভবিষ্যতে আইনকানুন না মানলে বড় ধরনের জরিমানা করা হবে বলে জানানো হয়। মেহেরপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক সহ মেহেরপুর জেলা পুলিশের একটি টিম অভিযানের সহযোগিতা করেন।