মেহেরপুর নিউজ:
হিজলা সম্প্রদায়ের পূর্ব শত্রুতা জের ধরে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর থেকে সন্ধ্যা ও রুবিনা নামের দুই হিজরাকে অপহরণ করে অমানবিক নির্যাতন। অচেতন অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এই অপহরনের ঘটনা ঘটে। এ ঘটনাই মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে প্রতিদিনের ন্যায় সোমবার সকালের দিকে মেহেরপুর গোহাট পাড়ার বাসিন্দা হিজড়া সুরভী, সন্ধ্যা ও রুবিনা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে নিজেদের কাজে রওনা দেন। সুরভী, সন্ধ্যা ও রুবিনা শ্যামপুর গ্রামের ছেলে নাচানোর কাজ শুরু করার পরপরই রেখা, সোহাগী, শিমরান, সুবর্ণা, লতা, শিপন সহ ১০-১২ জনের অপর একটি হিজড়ার দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সুরভী সন্ধ্যা ও রুবিনাকে মারধর করে সন্ধ্যা ও রবিনাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুরের হিজরার গুরুমা সীমা হিজড়ার নেতৃত্বে অন্যান্য হিজড়ারা মেহেরপুর সদর থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন।
এদিকে বিকেলের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের অনুরোধে চুয়াডাঙ্গা পুলিশ চুয়াডাঙ্গার সাত গাড়ি এলাকা থেকে সন্ধ্যা ও রুবিনা কে অচেতন অবস্থায় উদ্ধার করে মেহেরপুরে পাঠিয়ে দেন বর্তমানে অচেতন অবস্থায় সন্ধ্যা এবং রুবিনা মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপহরণ ও নির্যাতনের ঘটনায় মেহেরপুরের হিজড়ার গুরুমাসীমা হিজড়া সহ মেহেরপুরের হিজড়া সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছেন। এবং অপহরণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।