বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুই হোটেল মালিকের জরিমানা

By মেহেরপুর নিউজ

August 20, 2022

মেহেরপুর নিউজ:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় ২ হোটেল মালিকে  জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে অভিযানে অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও প্রক্রিয়াজাত করার অপরাধে কলেজ মোড়ে মেসার্স ইয়ারুল হোটেলের মালিকের নিকট থেকে ১৫ হাজার টাকা। এবং মেসার্স ইসলামি হোটেল মালিকের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।