বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক আহত

By মেহেরপুর নিউজ

September 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু নামের এক যুবক আহত হয়েছে। তাকে মেহেরপুর থেকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সাজু মেহেরপুর শহরের ঘাটপাড়ার হাসেম আলীর ছেলে। জানা গেছে ঘটনার সময় সাজু মোটরসাইকেল চালিয়ে শহরের বড় বাজার এলাকা থেকে হোটেল বাজারের দিকে আসার পথে লর্ড মার্কেট এলাকায় বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। এসময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া রেফার্ড করেন।