বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুটি সড়কের নির্মান কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 20, 2017

মেহেরপুর নিউ্জ,২০ ফেব্রুয়ারি: মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি শেখপাড়া থেকে হিজুলি দেড় কিলোমিটারে ৮৬ লাখ টাকা এবং বেলতলাপাড়া থেকে আলমপুর মসজিদ পর্যন্ত ২৯ লাখ টাকা ব্যায়ে দুটি সড়কের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ দুটি প্রকল্প বাস্তবায়ন করবে। সোমবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন নাম ফলক উম্মোচন করে নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান সেখানে উপস্থিত ছিলেন।