মেহেরপুর নিউজ:
বাড়ির জমি ভাগাভাগি করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মর্জিনা খাতুন লাবনী খাতুন, ও লোপা খাতুন নামের ৩ মহিলা আহত হয়েছে,। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মর্জিনা খাতুন নতুনপাড়া দুলাল শেখ এর স্ত্রী, লাবনী খাতুন একই এলাকার লোকমান হোসেনের স্ত্রী এবং লোপা খাতুন তার মেয়ে।
জানা গেছে বাড়ির জমি ভাগাভাগি করাকে কেন্দ্র করে দুলালের ছেলে ইনসানের সাথে মর্জিনার কথা কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির জের ধরে ইনসান তাদের পিটিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।