মেহেরপুর নিউজ, ০৯ ডিসেম্বর: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা, মানবন্ধন ও গণ স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের কার্যলয় চত্বরে জাতীয় সঙ্গিতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সদস্য নুরুল আহামেদ। পরে সেখানে দুর্নীতি প্রতিরোধে গণ স্বাক্ষর করা হয়।