বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 13, 2019

র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে মেহেরপুরে  দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের কম করি” আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার দাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এনজিও প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।

এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার দাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এনজিও প্রতিনিধি মোশারফ হোসেন, সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জেলা শিক্ষা অফিসার মোঃ রহমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমূখ অংশগ্রহণ করেন।