মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নামফলক উন্মোচন করে ভবন নির্মাণের উদ্বোধন করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম আনসার উদ্দিন বেলালী। প্রশাসক মোঃ আতাউল আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।