বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুস্থরা পেলেন চেক ও ঢেউটিন

By মেহেরপুর নিউজ

September 11, 2023

মেহেরপুর নিউজ:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থের চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকার ১৮ জন দুস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন চেক তুলে দেন। এ সময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিব হাসান, সদর থানার ওসি সাইফুল ইসলাম, মেহেরপুর শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন সেখানে উপস্থিত ছিলেন।