বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুস্থ ও প্রতিবন্ধিদের চিকিৎসা এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরন

By মেহেরপুর নিউজ

October 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ অক্টোবর: মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সমাজ সেবা তহবিল হতে প্রাপ্ত অসহায় দুস্থ ও প্রতিবন্ধিদের চিকিৎসা এবং গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক চেক বিতরণ করা হয়। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দেলওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে পৌর মেয়র আলহাজ মোতাসিম বিল্লাহ মতু, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, সহকারি পুলিশ সুপার আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হিরা, মুজিবগর উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।