বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুস্থ শিল্পি ও সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন

By মেহেরপুর নিউজ

July 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুলাই: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার দুস্থ শিল্পী ও সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক দেলওয়ার হোসেন উপস্থিত থেকে মেহেরপুর জেলার ৪৩ জন দুস্থ্য শিল্পির মধ্যে ৪ লাখ ১৭ হাজার টাকা এবং ৩ টি সংগঠনের মধ্যে ৬৫ হাজার টাকার চেক বিতরন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনডিসি জাহাঙ্গীর হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাইদুর রহমান, শিল্পি একলাছুর রহমান টাবলু প্রমুখ।