বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দু:স্থ শীতার্তদের মাঝে প্রথম আলো’র কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

February 04, 2013

মেহেরপুর  নিউজ ২৪ ডট কম,০৪ ফেব্রুয়ারী : মেহেরপুরে শতাধীক দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে প্রধম আলো। আজ সোমবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে এ কম্বল বিতরন করা হয়। এ সময় ঐ শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: আবুল বাশার, মেহেরপুর সরকারী কলেজের লাইব্রেরীয়ান মিনা পারভীন, মেহেরপুর প্রথম আলো বন্ধুসভার সভাপতি হোসেন খাঁন রিপন, সাধারণ সম্পাদক মুহাইনুর রহমান, প্রথম আলো’র মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্যসহ বন্ধসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিল।