বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দু’ মাদক ব্যবসায়ীকে হেরোইন ও নগদ টাকাসহ আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

February 10, 2015

মেহেরপুর নিউজ,১০ ফেব্রুয়ারিঃ

মেহেরপুর সদর উপজেলা স্টাফ কোয়াটার সংলগ্ন মাদক ব্যবসায়ী জনির বাড়ি থেকে বেঁচাকেনার সময় ২৫ পুরিয়া হেরোইন ও নগদ ৭ হাজার ৫’শ টাকাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটকরা হলেন,মেহেরপুর শহরের হারুনুর রশিদের ছেলে মনির ও আনারুলের ছেলে জনি। এদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য আ্ইনে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামানের (চলতি দায়িত্ব) নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল উপজেলা স্টাফ কোয়াটার সংলগ্ন মাদক ব্যবসায়ী জনির বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির উঠানে মাদক বেঁচাকেনার সময় ২৫ পুরিয়া হেরোইন ও নগদ ৭ হাজার ৫’শ টাকাসহ ক্রেতা ও বিক্রেতা দু’জনকে অাটক করে। এসময় মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবিব,এস আ্ই মেজবা এবং এস আই ফারুক উপস্থিত ছিলেন।করে।