বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দূর্নীতি বিরোধী অভিযান ও মুক্তিযোদ্ধাদের করনীয় শীর্ষক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 12, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক- হায়দার আলী প্যানেলের উদ্যোগে দূর্নীতি বিরোধী অভিযান ও মুক্তিযোদ্ধাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা হায়দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেএম আতাউল হাকিম লাল মিয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিম, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা কেএম ফজলুল কবীর। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সালেহা বেগম, আফজাল হোসেন, আঃ বর প্রমুখ।