বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

December 24, 2023

মেহেরপুর নিউজ:

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের কাঁসারীপাড়ায় ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক ইত্তেফাক মেহেরপুর জেলা প্রতিনিধি শামীম হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মুতাছিম বিল্লাহ মতু, সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাঃ এস এম আরাফাত আল আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।