বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দ্রুতগামী করিমন উল্টে চালক আ-হ-ত

By মেহেরপুর নিউজ

September 29, 2023

মেহেরপুর নিউজ:

দ্রুতগামী করিমন উল্টে চালক আক্কাস আলী মারাত্বক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আক্কাচ আলী মেহেরপুর সদর উপজেলা শোলমারি গ্রামের আলাহামদের ছেলে।

শুক্রবার সকালের দিকে মেহেরপুর কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রী কলেজ ও কায়েম কাটার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় আক্কাস আলী করিমন চালিয়ে শোলমারী থেকে মেহেরপুর আসছিলেন। পরে তিনি কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রী কলেজ ও কায়েম কাটার মাঝামাঝি স্থানে এসে পৌঁছালে চালক আক্কাস আলী করিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়েন। একসম স্হানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।