বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কাই শিশু আহত

By মেহেরপুর নিউজ

September 27, 2024

মেহেরপুর নিউজ:

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কাই মিম (৬) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিম শ্যামনগর গ্রামের মাসুদের ছেলে।

জানা গেছে ঘটনার সময় চকশ্যামনগর গ্রামের জিয়ার ছেলে মিরাজ দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এসময় চকশ্যামনগর বাজারের কাছে মিম রাস্তা পার হওয়ার সময় মিরাজ তাকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মারে। এতে মিম মারাত্মক হতে হয়। স্থানীয়রা মিমকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।