মেহেরপুর নিউজ:
দ্রুত গতির ট্রাক্টরের ধাক্কায় মোঃ কালু (৫৩) নামের এক রিক্সা চালক আহত হয়েছেন। তাকে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরেরমেটারনিটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে আহত। কালু মিয়া সদর উপজেলার গোভীপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। কালুর রিকশাটি ট্রাক্টরের ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
স্থানীয়রা ট্রাক্টর চালক রায়হানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। জানা গেছে রিকশা চালক কালু তার রিকশা চালিয়ে কোটের দিকে যাচ্ছিলেন। অপরদিকে রায়হান ট্রাক্টর চালিয়ে দ্রুত গতিতে আসার সময় মেটারনিটি হাসপাতালের সামনে রিকশাচালককে ধাক্কা দেয়। এ সময় রিকশাচালক কালু মিয়া অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তার রিক্সাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। স্থানীয় রায়হানকে আটক করে এবং রিকশাচালক কালুকে মেহেরপুর-২৫০শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করেন।