বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাদুজ্জামান খোকন, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ শাহীন, আব্দুল মমিন সিরাজী,মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবীর, সাংবাদিক ফারুক হোসেন, মাহবুব চান্দু,মুজিবনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি শাহজাহান কবীর, মাওলানা ফারুক হোসেন, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী,কাজল দত্ত, বাবুল বৈরাগী, রিচার্ড মার্টিন প্রমূখ।