মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টার দিকে শ্যামপুর ইউনিয়নের ওই দুই ওয়ার্ডে এ প্রচার প্রচারণার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, শ্যামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা মামলত হোসেন জোয়ারদার, ছাত্রদল নেতা তৌকির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম মিঠুন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।