বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচারণা

By Meherpur News

February 04, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুনের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রচারণা চালিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার দুপুরের দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল আজম খোকন ও সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে মেহেরপুর কোর্ট এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীর বিজয়ের গুরুত্ব তুলে ধরেন।