বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ধান মাড়াই মেশিনের ফিতায় জড়িয়ে মুনসুর নামের এক কৃষক আহত

By মেহেরপুর নিউজ

April 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ এপ্রিল: ধান মাড়াই মেশিনের ফিতায় জড়িয়ে মুনসুর আলী (৪০) নামের এক কৃষক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার মেহেরপুর সদর উপজেলার কোলা  কোলা গ্রামের মুনতাজ আলীর ছেলে মুনসুর আলী ধান মাড়াই মেশিনে কাজ করার সময় অসাবধান বসে মেশিনের ফিতায় জড়িয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আশে পাশের লোকজন মেহেরপুর জেলারেল হাসপাতালে নেয়।