অন্যান্য

মেহেরপুরে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বিষয়ে এনজিও প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 28, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:

ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বিষয়ে এনজিও প্রতিনিধিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার মেহেরপুর জেলা লোকমোর্চার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এইড কর্তৃক বাস্তবায়িত খুলনা বিভাগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন গতিশীলকরণ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা রফিক-উল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পল্লি চিকিৎসক সমিতির সভাপতি আবুল হাশেম ও সুজন’র সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে বক্তব্য রাখেন এইডের সহকারী প্রোগ্রাম কো-অর্ডিটের তন্ময় কুণ্ডু ও টাস্কফোর্স বিষয়ে আলোকপাত করেন স্বদেশ নির্বাহী পরিচালক তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।