মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: সারা দেশের ন্যায় রোববার মেহেরপুর জেলাতেও শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও আলীম পরীক্ষা শুরু হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে মেহেরপুর জেলার মোট ৬ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২ হাজার ৬৪১ জন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১১৪ জন ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ৬৪৮ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ১২২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। জানা গেছে, প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ৪১৬ জন, সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৩৪৯ জন, মেহেরপুর পৌর কলেজে ৩৯৩ জন, গাংনী ডিগ্রি কলেজ কন্দ্রে ৫১০ জন, গাংনী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬০৭ জন ও মুজিবনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩৬৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। একই সাথে আলীম পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদীয় মাদ্রাসা কেন্দ্রে ১২২ জন, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ১১৪ জন এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বিএম) কলেজ কেন্দ্রে ১৫০ জন, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪০৪ জন ও মুজিবনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, পুলিশ সুপার মির্জা আব্দুল্লা হেল বাকি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।