খেলাধুলা

মেহেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ দাবা প্রতিযোগিতা (বালক) অনুষ্ঠিত, এলেক্স শ্রেষ্ঠ মন্ডল চ্যাম্পিয়ন

By Meherpur News

May 04, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মিলনায়তনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর দাবা প্রতিযোগিতা (বালক) অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর পৌরসভার খেলোয়াড় এলেক্স শ্রেষ্ঠ মন্ডল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে এলেক্স শ্রেষ্ঠ মন্ডল সদর উপজেলার খেলোয়াড় আব্দুল আউয়াল রায়ানকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা প্রশাসনের এ.ও. মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালাম এবং দাবা প্রশিক্ষক আব্দুস সামাদসহ অন্যান্যরা।