মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবিরকে বদলি করে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তবে প্রজ্ঞাপনে ড. সৈয়দ এনামুল কবিরকে কোথায় বদলি করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।