শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে নন এমপিও শিক্ষকদের মানব বন্ধন

By মেহেরপুর নিউজ

September 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ সেপ্টেম্বর: সকল স্কীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এম পিও করণের দাবীতে মেহেরপুরে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন নন এমপিও শিক্ষক কর্মচারি ঐক্যজোট মেহেরপুর  জেলা শাখা। আজ রোববার বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে নন এমপিও শিক্ষক কর্মচারি ঐক্যজোট মেহেরপুর জেলা শাখা সভাপতি আবুল কালাম আজাদের নেতত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান প্রমুখ।