খেলাধুলা

মেহেরপুরে নববর্ষকাপ ক্রিকেটে ষ্টেডিয়ামা পাড়া একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী: মেহেরপুর সরকারী যুব সম্প্রদায়ের উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত নববর্ষ কাপ ক্রিকেট টুর্নামেন্টে ষ্টেডিয়াম পাড়া একাদশ জয়লাভ করেছে।

আজ সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় স্টেডিয়ামপাড়া একাদশ ৩৩ রানে কলেজ পাড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ষ্টেডিয়াম পাড়া একাদশ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আনন্দ ৩০ রান করে। জবাবে খেলতে নেমে কলেজ পাড়া একাদশ ১৫ ওভারে ৮৪ রান করে সবাই আউট হয়ে যায়। টপি দলের পক্ষে ৪০ রান করে। ষ্টেডিয়াম পাড়ার  শাওন ৫টি উইকেট লাভ করে।