বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নববর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By Meherpur News

April 16, 2026

মেহেরপুর নিউজ:মেহেরপুর সদর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।