মেহেরপুর নিউজ ২৪ ডট ৩০ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া ব্যাচেলর বয়েজ’র উদ্যোগে মেহেরপুর শিল্প নগরী মাঠে অনুষ্ঠিত নববর্ষ কাপ ক্রিকেটে টুর্নামেন্টে আমদহ একাদশ জয়লাভ করেছে।
আজ সোমবার অনুষ্ঠিত খেলায আমদহ একাদশ ১৬ রানে বাবুর পাড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোমিন ৩৫ রান করে। জবাবে খেলতে নেমে বাবু পাড়া একাদশ ১১০ রান করে সবাই আউট হয়ে যায়। রাজু দলের পক্ষে ১৭ রান করে । বিজযী দলের তামিম ৫ টি উইকেট লাভ করে।