মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি: মেহেরপুর দিঘীরপাড়া ব্যাচেলর বয়েজ আয়োজিত বিসিক শিল্পনগরী মাঠে অনুষ্ঠিত নববর্ষ ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক ব্যাচেলর বয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্যাচেলর বয়েজ ২ উইকেটে সুরেশ-রমেশ একাদশকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে সুরেশ-রমেশ ১৪ ওভার ২ বলে ৮৩ রান করে সবাই আউট হয়ে যায়। ওয়াসিম দলের পক্ষে ২ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে ব্যাচেলর বয়েজ ১১ ওভারে ৮উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। রাজন ৩২ রান ও ৪ উইকেট লাভ করায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়। একই দলের ডালিম ম্যান অবদি সিরিজ নির্বাচিত হয়। খেলা শেষে আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন। নুরুল ইসলামের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান মিলন, বিজয় কুমার, শেখ বাবলু প্রমুখ।