খেলাধুলা

মেহেরপুরে নববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে রিন্টু জুটি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারী:

মেহেরপুরে “আমরা ক’জন” আয়োজিত মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ ব্যাড মিন্টন কোর্টে অনুষ্ঠিত নববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে রিন্টু জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। বুধবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় রিন্টু জুটি ১৫-১১, ১১-১৫, ১৫-১২ সেটে সোহেল জুটিকে পরাজিত করে। খেলা শেষে ঠিকাদার মিজানুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। মাসুদ করিম ধলসের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাকন।