বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নববর্ষ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ

By Meherpur News

April 14, 2026

মেহেরপুর নিউজ:

শুভ নববর্ষ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্তমঞ্চে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরায় চাঁদবিল দলকে প্রথম, জেলা শিল্পকলা একাডেমিকে দ্বিতীয় এবং জাসাসকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের প্রতিনিধি আল আমিন ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।