রাজনীতি

মেহেরপুরে নবাগত উপজেলা চেয়ারম্যান মারুফ আহমেদ বিজনকে অভিনন্দন

By মেহেরপুর নিউজ

February 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ ফেব্রুয়ারি; মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হাজারো নেতাকর্মী তাকে অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে বিএনপি’র সর্বস্তরের নের্তাকর্মী মারুফ আহমেদ বিজনের সাথে কুশল বিনিময় করতে জেলা বিএনপি অফিসে ভীড় জমান। এ সময় কেউ ফুলের মালা পরিয়ে আবার কেউ ফুলের তোড়া দিয়ে আবার কেউবা মিষ্টি মুখ করিয়ে তাকে অভিনন্দন জানান।

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিজনের বড় ভাই মাসুদ অরুন পুন:নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।