বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নবাগত এএসপি নাভিদ তাসনিমের যোগদান

By Meherpur News

April 13, 2026

মেহেরপুর নিউজ:৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) নাভিদ তাসনিম মেহেরপুরে যোগদান করেছেন।

সোমবার সকালের দিকে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিম যোগদান করেন।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাভিদ তাসনিম যোগদান করলে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক সেখানে উপস্থিত ছিলেন।