বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে ফুলেল শুভেচ্ছা

By Meherpur News

April 02, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তাগণ নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে তিনি জেলা প্রশাসন চত্বরে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় জেলা প্রশাসনের নাজির জহির উদ্দীন নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের হাতে ফুলের তোড়া তুলে দেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, আরাফাত হোসেন, আবির আনসারী, আরেফিন, আব্দুল্লাহিল কাফি প্রমুখ।