মেহেরপুর নিউজঃ মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিল্পী রানী রায়। বৃহস্পতিবার দুপুরে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম, শাখাপ্রধান ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, হাবিবুর রহমান, খাদিজা খাতুন, নৌরানী রহমান, ফারুকুল ইসলাম ও তৌহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।