বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন

By Meherpur News

September 01, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

সোমবার সকালে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বিদ্যালয়ের শিশু এবং শিক্ষকদের সাথে কথা বলেন। জেলা প্রশাসক বিদ্যালয়ের সমস্যার সমাধানের লক্ষ্যে কর্ম পরিকল্পনা করার নির্দেশনা দেন। এর আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে পৌঁছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক এবং চকলেট প্রদান করেন।

এসময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী খাতুন সেখানে উপস্থিত ছিলেন।