বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নাটক “লালন ফকির” মঞ্চায়ন

By মেহেরপুর নিউজ

October 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ অক্টোবর: মেহেরপুর থিয়েটারের উদ্যোগে নাটক লালন ফকির মঞ্চায়ন করা হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে এ নাটক মঞ্চয়ন করা হয়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আলী রেজা, সাইদুর রহমান, আনারুল ইসলাম, সোনিয়া খাতুন, মিনারুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আব্দুল মান্নান, এম সাইদুর রহমান।

এসময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি নুরুল আহামেদ, মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন সেখানে উপস্থিত ছিলেন।