মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ: “যতদিন বাঁচবো যক্ষাকে রুখবো” এ শ্লোগানকে সামনে নিয়ে মেহেরপুর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যক্ষা দিবস। শনিবার এ উপলক্ষে মেহেরপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকাল ৮টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালী বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জন অফিসে আলোচনা সভা’র মধ্য দিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা সিভিল সার্জন অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী। সভাপতিত্ব করেন সিভিল সার্জন আব্দুস শহীদ। বক্তব্য রাখেন আর,এম,ও ডাঃ আলাউদ্দিন হোসেন, ডাঃ মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও ও হাসপাতালের ডাক্তার ও নার্স সহ সকল স্টাফ।