মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: “অর্টিষ্টিক প্রতিবন্ধি যত, দেশ গড়াই সূসংহত” এ শ্লোগান কে সামনে রেখে মেহেরপুরে ৫ম বিশ্ব অর্টিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়।
র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসাক বেগম সাহান আরা বানু। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার সাহ্ মোমিন সহ জেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রতিবন্ধিরা র্যালিতে অংশ নেয়।