বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 01, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর: ‘উন্নয়নের নতুন শক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব প্রবীণ দিবস পালিত। আয়োজনের মধ্য রয়েছে মানববন্দ্ধন ও আলোচনা সভা। আজ সোমবার সকাল পৌনে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে এক মানববন্দ্ধন কমসূচী অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খোন্দকার,সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ। এছাড়াও সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি-স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়ন সংস্থা পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সারাবিশ্বে বর্তমানে ৬০ কোটি প্রবীণ রয়েছে যাদের বয়স ৬০ বছরের উর্ধ্বে এবং ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হবে। ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা ২০০ কোটিতে পৌঁছাবে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।