অন্যান্য

মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 19, 2014

মেহেরপুর নিউজ২৪ ডট কম, ১৯ মার্চ: ইমপ্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব পানি দিবস। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসনের নেতৃত্বে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর শাখার প্রশাসক ডা. শফিউল কবির, ফাউন্ডার আবু রায়হান, প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম,প্রজেক্ট অফিসার সাজেদুর রহমান,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, ইউপি সদস্য আহসান হাবিব প্রমুখ। র‌্যালি শেষে ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর শাখার প্রশাসক ডা. শফিউল কবিরের সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর শাখার ফাউন্ডার আবু রায়হান, প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম,প্রজেক্ট অফিসার সাজেদুর রহমান,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, ইউপি সদস্য আহসান হাবিব প্রমুখ। আলোচনা শেষে শিশুদের বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণকরা হয়।