মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মে: “মালিক শ্রমিক একতা, শিল্পোন্নয়নের মূলকথা” এই পতিপাদ্য বিষয় নিয়ে মেহেরপুর জেলায় পালিত হয়েছে মহান মে দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকাল ১০টার সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক সাহান আরা বানুর নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী, আলহাজ্ব আসকার আলী, র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে শেষ হয়। এরপর সেখানে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।