টপ নিউজ

মেহেরপুরে নামজারি কেস বাতিলের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

June 30, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার একাংশের বাসিন্দারা নামজারি কেস বাতিলের দাবিতে মানববন্ধন করাসহ সহকারি কমিশনার (ভূমি) বরাবর আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে দিকে ফুলবাগান পাড়ার শতাধিক নারী-পুরুষ তাদের এলাকায় মানববন্ধন করেন। এর আগে ৪২০২/lx -1/২০১০-২০ নং নামজারি কেস বাতিলের করার দাবিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেন।

এলাকার শতাধিক নারী-পুরুষ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপস্থিত হয়ে আবেদন জমা দেন। সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন আবেদন গ্রহণ করেন। আবেদনকারীরা জানান আমরা মেহেরপুর পৌরসভার ফুলবাগান পাড়া ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

আমরা বিগত ৬০-৭০ বছর যাবত ০.৩৭১৮ একর জমির উপর পাকা দালান ও ছাদ ওয়ালা ঘরে বসবাস করে ভোগ দখল করে আসছি । পৌর ট্যাক্স, ডিসিআর এবং সন সন করাদি প্রদান করে আসছি। আবেদনে আরও জানানো হয় ওই জমির উপর কিছু কিছু জমি লীজ প্রদান করা আছে যার চলমান আছে। এলাকার কতিপয় ব্যক্তি ওই জমির নাম খারিজ করেছে এটি বাতিল করার জন্য জোর আবেদন জানাচ্ছি