বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নারকেল গাছ থেকে পড়ে এক যুবক আহত

By মেহেরপুর নিউজ

September 08, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:

মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় নারকেল গাছ থেকে পড়ে শুকুর আলী (৩৫) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। জানা গেছে,  বুধবার দুপুরের দিকে স্টেডিয়ামপাড়ার জমির আলীর ছেলে শুকুর আলী বাড়ির পাশের একটি নারকেল গাছে উঠে গাছ পরিস্কার করার সময় পা ফসকে নীচে পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।