মেহেরপুর নিউজ,০৯ জানুয়ারী: মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনজীবী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন। বক্তব্য রাখেন অ্যাড. সাথী বোস, অ্যাড, নারগিস সুলতানা, নাজমুল হুদা, মুক্তি নারী ও শিশু উন্নয়নের প্রজেক্ট কো অর্ডিনেটর উম্মে সালমা, ফরহাদ আলী খান প্রমুখ।