বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মূলক উঠান বৈঠক

By মেহেরপুর নিউজ

October 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানার উদ্যোগে নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পৌরসভার ৪,৫,ও ৬ নম্বর ওয়ার্ডের বিট পুলিশিং এর সহযোগিতায় শহরের ওয়াপদা মোড় এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

মেহেরপুর সদর থানার এস আই গালিব হোসাইন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব,, আলপনা খাতুন, এএসআই আব্দুল মালেক, নুরুল ইসলাম প্রমূখ।