বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরানো

By Meherpur News

March 02, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলায় নায়েক পদ থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদোন্নতি উপলক্ষে মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক পদোন্নতি প্রাপ্ত সদস্যের কাঁধে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পদোন্নতি প্রাপ্ত সদস্যকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানে পুলিশ বিভাগের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।